Akrodha Paramananda Nityananda Ray

Back to the song: Akordha Paramananda Nityananda Ray

Song Name: Akordha Paramananda Nityananda Ray

Official Name: None

Author: Locana Dasa Thakura

Book Name: Caitanya Mangala

Language: Bengali

A

(১)

অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়

অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়

(২)

অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া

হরি-নাম মহা-মন্ত্র দেন বিলাইয়া

(৩)

যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি’

আমারে কিনিয়া লহ বল গৌর-হরি

(৪)

এত বলি’ নিত্যানন্দ ভূমে গডি যায়

সোনার পর্ব্বত যেন ধূলাতে লোটায়

(৫)

হেন অবতারে যার রতি না জন্মিল

লোচন বলে সেই পাপী এল আর গেল

UPDATED: July 24, 2016