Ami To Swananda Sukhada Vasi

Back to the song: Ami To Swananda

Song Name: Ami To Swananda

Official Name: Bhakti-pratikula-bhava Varjanangikara Song 4

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

আমি তো’ স্বানন্দ-সুখদ-বাসী

রাধিকা-মাধব-চরণ-দাসী

(২)

দুঁহার মিলনে আনন্দ করি

দুঁহার বিয়োগে দুঃখেতে মরি

(৩)

সখী-স্থলী নাহি হেরি নয়নে

দেখিলে শৈব্যাকে পরয়ে মনে

(৪)

যে-যে প্রতিকূল চন্দ্রার সখী

প্রাণে দুঃখ পাই তাহারে দেখি’

(৫)

রাধিকা-কুঞ্জ আঁধার করি’

লৈতে চাহে সে রাধার হরি

(৬)

শ্রী-রাধা-গোবিন্দ-মিলন-সুখ

প্রতিকূল-জন না হেরি মুখ

(৭)

রাধা-প্রতিকূল যতেক জন-

সম্ভাষনে কভু না হয় মন

(৮)

ভকতিবিনোদ শ্রী-রাধা-চরণে

সঁপেছে পরাণ অতীব যতনে

UPDATED: January 6, 2017