Ana Katha Na Bolibo

Back to the song: Ana Katha Na Bolibo

Song Name: Ana Katha Na Bolibo

Official Name: Song 9

Author: Narottama Dasa Thakura

Book Name: Prema Bhakti Candrika

Language: Bengali

A

LYRICS

(১)

আন কথা না বলিব, আন কথা না শুনিব,

সকলি করিব পরমার্থ

প্রার্থনা করিব সদা, লালসা অভীষ্ট কথা,

ইহা বিনা সকলি অনর্থ

(২)

ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত,

অনন্ত অপার কেবা জানে

ব্রজ পুরে প্রেম সত্য, এই সে পরম তত্ত্ব,

ভজ ভজ অনুরাগ

(৩)

গোবিন্দ গোকুল চন্দ্র, পরম আনন্দ কন্দ,

পরিবার গোপ গোপী সঙ্গে

নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম,

সখী সঙ্গে তারে ভজ রঙ্গে

(৪)

প্রেম ভক্তি তত্ত্ব এই, তোমারে কহিনু ভাই,

আর দুর্বাসনা পরিহরি

শ্রী গুরু প্রসাদে ভাই, এ সব ভজন পাই,

প্রেম ভক্তি সখী অনুচরী

(৫)

সার্থক ভজন পথ, সাধু সঙ্গে অবিরত,

স্মরণ ভজন কৃষ্ণ কথা

প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনঃ শুদ্ধি

তবে যায় হৃদয়ের ব্যথা

(৬)

বিষয় বিপত্তি জান, সংসার স্বপন মান,

নর তনু ভজনের মূল

অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা,

আর যত হৃদয়ের শূল

(৭)

রাধিকা চরণ রেণু, ভূষণ করিয়া তনু,

অনায়াসে পাবে গিরিধারী

রাধিকা চরণাশ্রয়, যে করে সে মহাশয়,

তারে মুই যাই বলিহারী

(৮)

জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম,

কৃষ্ণ সুখ বিলাসের নিধি,

হেন রাধা গুণ গান, ন শুনিল মোর কান,

বঞ্ছিত করিল মোরে বিধি

(৯)

তার ভক্ত সঙ্গে সদা, রস লীলা প্রেম কথা,

যে করে সে পায় ঘনশ্যাম

ইহাতে বিমুখ যেই, তার কভু সিদ্ধি নাই,

নাহি যেন শুনি তার নাম

(১০)

কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই,

রাধা নাম গানে কৃষ্ণ চন্দ্র.

সঙ্ক্ষেপে কহিনু কোথা, ঘুচাও মনের ব্যথা,

দুঃকময় অন্য কথা ধন্দ

(১১)

অহঙ্কার অভিমান, অসত সঙ্গ অসত জ্ঞান,

ছাডি ভজ গুরু পাদ পদ্ম

করি আত্ম নিবেদন, দেহ গেহ পরিজন,

গুরু বাক্য পরম মহত্ত্ব

(১২)

শ্রী কৃষ্ণ চৈতন্য দেব, রতি মতি তারে সেব,

প্রেম কল্পতরু দাতা

ব্রজ রাজ নন্দন, রাধিকার প্রাণ ধন,

অপরূপ এই সব কথা

(১৩)

নবদ্বীপে অবতার, রাধা ভাব অঙ্গীকার,

ভাব কান্তি অঙ্গের ভূষণ

তিন বাঞ্ছা অভিলাষী, শচী গর্ভে পরকাশি,

সঙ্গে সব পরিষদ গণ

(১৪)

গৌরহরি অবতরি, প্রেমের বাদর করি,

সাধিলা মনের নিজ কাজ

রাধিকার প্রাণপতি, কি ভাবে কান্দয়ে নিতি,

ইহা বুঝে ভকত সমাজ

(১৫)

গুপতে সাধিবে সিদ্ধি, সাধন নবধা ভক্তি,

প্রার্থনা করিব দৈন্যে সদা

করি হরি সঙ্কীর্তন, সদাই আনন্দ মন,

কৃষ্ণ বিনা আর সব বাধা

(১৬)

এ সংসার বাটুয়ারে, কাম পাশে বান্ধি মারে,

ফুকার করহ হরি দাস

করহ ভকত সঙ্গ, প্রেম কথা রস-রঙ্গ,

তবে হয় বিপদ বিনাশ

(১৭)

স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় কত শত,

আপনারে হও সাবধান

মুই সে বিষয় হত, না ভজিনু হরি পদ,

মোর আর নাহি পরিত্রাণ

(১৮)

রামচন্দ্র কবিরাজ, সেই সঙ্গে মোর কাজ,

তার সঙ্গ বিনা সব শূন্য

যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন,

তবে হয় নরোত্তম ধন্য

(১৯)

আপন ভজন কথা, না কহিব যথা তথা,

ইহাতে হৈব সাবধান

না করিহ কেহ রোষ, না লৈহ কেহ দোষ,

প্রণমহু ভক্তের চরণ

(২০)

শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী

তাহা বিনা ভাল মন্দ কিছুই না জানি

(২১)

লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস

প্রেম ভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস

UPDATED: July 17, 2016