Ar Ke Bajabe Bamsi
Back to the song: Ar Ke Bajabe Bamsi
Song Name: Ar Ke Bajabe Bamsi
Official Name: None
Author: Traditional
Book Name: None
Language: Bengali
(অস্থয়ী)
আর কে বাজাবে বাঁশী
শ্যাম ব্রজে নাই (গো)
(১)
মন দু:খে কাঁদে একা কমলিনী রাই (গো)
শ্যাম ব্রজে নাই
(২)
ফুলের বাসরখানি
সাজিয়ে রাই বিনোদিনী
(আমি) সারা নিশি জাগিয়া কাঁপ
শ্যাম আসে নাই (গো)
শ্যাম ব্রজে নাই
(৩)
শ্যামের বিরহে কাঁদে কাঁদে শুক-সারী
শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী
বাজেনা শ্যামের বেনু
গোঠেতে চড়েনা ধেনু
ব্রজে হতে চলে গেছে
প্রাণের কনাই (গো)
শ্যাম ব্রজে নাই
UPDATED: June 11, 2017