Avatara Sara Gora Avatara

Back to the song: Avatara Sara Gora Avatara

Song Name: Avatara Sara Gora Avatara

Official Name: None

Author: Locana Dasa Thakura

Book Name: None

Language: Bengali

A

LYRICS:

(১)

অবতার-সার, গোরা-অবতার, কেন না ভজিলি তা’রে

করি’ নীরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে

(২)

কণ্টকের তরু, সদাই সেবিলি (মন), অমৃত পাইবার আশে

প্রেম-কল্পতরু, শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিনে

(৩)

সৌরভের আশে, পলাশ শ্ল্কিলি (মন), নাশাতে পশিল কীট

ইক্ষুদণ্ড ভাবি’, কাঠ চুষিলি (মন), কেমনে পাইবি মিঠ

(৪)

হার বলিয়া, গলায় পরিলি (মন), শমন কিঙ্কর-সাপ

শীতল বলিয়া, আগুন পোহালি (মন), পাইলি বজর তাপ

(৫)

সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না সুনিলি সাধুর কথা

ইহ পরকাল, দু’কাল খোয়ালি (মন), খাইলি আপন মাথা

UPDATED: August 31, 2017