Gauranga Bolite Habe Pulaka Sarira

Back to the song: Gauranga Bolite Habe

Song Name: Gauranga Bolite Habe

Official Name: Lalasmayi Prarthana Song 1

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

A

LYRICS:

(১)

‘গৌরাঙ্গ’ বলিতে হবে পুলক-শরীর

‘হরি হরি’ বলিতে নয়নে ব’বে নীর

(২)

আর কবে নিতাই-চাঁদের করুণা হৈবে

সংসার-বাসনা মোর কবে তুচ্ছ হ’বে

(৩)

বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হ’বে মন

কবে হাম হেরব শ্রী-বৃন্দাবন

(৪)

রূপ-রঘুনাথ-পদে হৈবে আকুতি

কবে হাম বুঝব সে যুগল-পীরিতি

(৫)

রূপ-রঘুনাথ-পদে রহু মোর আশ

প্রার্থনা করয়ে সদা নরোত্তম-দাস

UPDATED: June 8, 2017