Gurudeva Doyamoy
Back to the song: Gurudeva Doyamoy
Song Name: Gurudeva Doyamoy
Official Name: None
Author: Anonymous
Book Name: None
Language: Bengali
LYRICS:
(ধ্রুব পদ)
গুরুদেব! দয়াময়!
প্রাণের যাতনা জানাব কি তোমা
হয়েছে জীবন যন্ত্রণাময়
(১)
শ্রী কৃষ্ণে ভজিতে, নাহি চাহে মতি
বিষয়ে ভোগেতে প্রবলা আসক্তি
বিষয়ের আশা নাহি ছাডে মন
বিষয়েতে সদা ধায়
(২)
কৃষ্ণদাস্য ভুলি, মায়ারে ভজিনু
আপন স্বরূপ কভু না চিন্তিনু
কি রূপ ভাবি মুঢ মন
মায়াতে আকৃষ্ট হয়
(৩)
দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়
সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়
অসতের সগ্ঙে খাকিয়া সতত
চিত্ত হল বজ্র প্রায়
(৪)
কনক কামিনী লাভ পূজা আশা
চাহে মোর চিত্ত আর প্রতিষ্টাশা
কি রূপে শোধিতে হবে মোর চিত
এই চিন্তা সদা হয়
(৫)
তব কৃপাকণা আমার সম্বল
তব কৃপা বিনা নাহি অন্য বল
কৃপা কর প্রভু দিয়া চিদ-বল
দাস তোমা প্রনময়
(৬)
সাধুসঙ্গে থাকি ছয় বেগ দমি
শ্রী কৃষ্ণ চরন সেবি যেন আমি
হেন মতি যাচে তব দাসাধম
বিন্দ তব রাঙ্গ পায়
(৭)
ওহে গুরুদেব! তব শ্রী চরণ
সেবি যেন আমি জনম জনম
এই আশীর্বাদ যাচি অভাজন
তবে পএ স্থান চায়
UPDATED: November 2, 2015