Gurudeva Kabe Tava Karuna

Back to the song: Gurudeva Kabe Tava Karuna

Song Name: Gurudeva Kabe Tava Karuna

Official Name: Bhajana Lalasa Song 13

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

গুরুদেব!

কবে তব করুনা-প্রকাশে

শ্রী-গৌরাঙ্গ-লীলা,  হয় নিত্য-তত্ত্ব,

এই দৃঢ বিশ্বাসে

‘হরি হরি’ বলি’,  গোদ্রুম-কাননে,

ভ্রমিব দর্শন-আশে

(২)

নিতাই, গৌরাঙ্গ,  অদ্বৈত, শ্রীবাস,

গদাধর,-পঞ্চ-জন

কৃষ্ণ-নাম-রসে,  ভাসা’বে জগত,

করি’ মহা-সঙ্কীর্তন

(৩)

নর্তন-বিলাস,  মৃদঙ্গ-বাদন,

শুনিব আপন-কানে

দেখিয়া দেখিয়া,  সে লীলা-মাধুরী,

ভাসিব প্রেমের বানে

(৪)

না দেখি’ আবার,  সে লীলা-রতন,

কাঁদি হা গৌরাঙ্গ! বলি’

আমারে বিষয়ী,  পাগল বলিয়া,

অঙ্গেতে দিবেক ধূলি

UPDATED: November 2, 2015