Hari Bole Modera Gaura Elo
Back to the song: Hari Bole Modera Gaura Elo
Song Name: Hari Bole Modera Gaura Elo
Official Name: Sri Nagara Kirtana Sri Nama Song 8
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(ধ্রুব পদ)
’হরি’ বলে’ মোদের গৌর এল
(১)
এল রে গৌরাঙ্গ-চান্দ প্রেমে এলথেল
নিতাই-অদ্বৈত-সঙ্গে গোদ্রুমে পশিল
(২)
সঙ্কীর্তন-রসে মেতে নাম বিলাইল
নামের হাটে এসে প্রেমে জগত ভাসাইল
(৩)
গোদ্রুম-বাসীর আজ দুঃখ দূরে গেল
ভক্ত-বৃন্দ-সঙ্গে আসি’ হাট জাগাইল
(৪)
নদীয়া ভ্রমিতে গোরা এল নামের হাটে
গৌর এল হাটে, সঙ্গে নিতাই এল হাটে
(৫)
নাচে মাতোয়ারা নিতাই গোদ্রুমের মাঠে
জগত মাতায় নিতাই প্রেমের মালসাটে
(৬)
(তোরা দেখে’ যা’ রে)
অদ্বৈতাদি ভক্ত-বৃন্দ নাচে ঘাটে ঘাটে
পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে
(৭)
কি সুখে ভাসিল জীব গোরাচান্দের নাটে
দেখিয়া শুনিয়া পাষণ্ডীর বুক ফাটে
UPDATED: June 17, 2017