Hari Hari Ki Mora Karama Ati Manda

Back to the song: Hari Hari Ki Mora Karama Ati Manda

Song Name: Hari Hari Ki Mora Karama Ati Manda

Official Name: Dainya Bodhika Song 1

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

A

LYRICS:

(১)

হরি হরি! কি মোর করম অতি মন্দ

ব্রজে রাধা-কৃষ্ণ-পদ   না ভজিনু তিল আধ

না বুঝিনু রাগের সম্বন্ধ

(২)

স্বরূপ সনাতন রূপ  রঘুনাথ ভট্ট যুগ

ভূগর্ভ শ্রী-জীব লোকনাথ

ইঁহা সবার পাদ-পদ্ম  না সেবিনু তিল আধ

কিসে মোর পূরিবেক সাধ

(৩)

কৃষ্ণদাস কবিরাজ  রসিক ভকত মাঝ

যে রচিল চৈতন্য চরিত

গৌর গোবিন্দ লীলা  শুনিলে গলয়ে শিলা

না ডুবিনু তাহে মোর চিত

(৪)

তাঁহার ভক্তের সঙ্গ  তাঁর সঙ্গে যাঁর সঙ্গ

তাঁর সঙ্গে নৈল কেনে বাস

কি মোর দুঃখের কথা  জনম গোঙাইনু বৃথা

ধিক ধিক নরোত্তম দাস

UPDATED: November 11, 2017