Hari Hari Krpa Kori Rakho
Back to the song: Hari Hari Krpa Kori Rakho
Song Name: Hari Hari Krpa Kori Rakho
Official Name: Dainya Bodhika Song 4
Author: Narottama Dasa Thakura
Book Name: Prarthana
Language: Bengali
LYRICS:
(১)
হরি হরি! কৃপা করি রাখ নিজ-পদে
কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে
বিষয় ভুঞ্জায় নানা মতে
(২)
হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ
তোমার শরণ গেল দূরে
অর্থ লাভ এই আশে কপট বৈষ্ণব বেশে
ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে
(৩)
অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজ-পুরে
কৃপ-ডোর গলায় বা~ধিয়া
দৈব-মায়া বলাত্কারে খসাইয়া সেই ডোরে
ভব-কূপে দিলেক ডারিয়া
(৪)
পুনঃ যদি কৃপা করি এ জনারে কেশে ধরি
টানিয়া তুলহ ব্রজ-ধামে
তবে সে দেখিয়ে ভাল নতুবা পরাণ গেল
কহে দীন দাস নরোত্তমে
UPDATED: November 11, 2017