Jaya Jaya Harinama

Back to the song: Jaya Jaya Harinama

Song Name: Jaya Jaya Harinama

Official Name: Sri Namastaka Song 2

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

A

LYRICS:

(১)

জয় জয় হরিনাম,  চিদানন্দামৃত-ধাম,

পর-তত্ত্ব অক্ষর-আকার

নিজ-জনে কৃপা করি’,  নাম-রূপে অবতরি’,

জীবে দয়া করিলে অপার

(২)

জয় ‘হরি’, ‘কৃষ্ণ’, ‘রাম’,  জগ-জন-সুবিশ্রাম,

সর্ব-জন-মানস-রঞ্জন

মুনি-বৃন্দ নিরন্তর,  যে নামের সমাদর,

করি’ গায় ভরিয়া বদন

(৩)

ওহে কৃষ্ণ-নামাক্ষর,  তুমি সর্ব-শক্তি-ধর,

জীবের কল্যান-বিতরণে

তোমা বিনা ভব-সিন্ধু,  উদ্ধারিতে নাহি বন্ধু,

আসিয়াছো জীব-উদ্ধারণে

(৪)

আছে তাপ জীবে যত,  তুমি সব কর হত,

হেলায় তোমারে এক-বার

ডাকে যদি কোনো জন,  হ’য়ে দীন অকিঞ্চন,

নাহি দেখি’ অন্য প্রতিকার

(৫)

তব স্বল্প-স্ফূর্তি পায়,  উগ্র-তাপ দূরে যায়,

লিঙ্গ-ভঙ্গ হয় অনায়াসে

ভকতিবিনোদ কয়,  জয় হরিনাম জয়,

পড়ে’ থাকি তুয়া পদ-আশে

UPDATED: August 14, 2017