Manusa Bhajan Korcho O Bhai

Back to the song: Manusa Bhajan Korcho O Bhai

Song Name: Manusa Bhajan Korcho O Bhai

Official Name: Song 5

Author: Bhaktivinoda Thakura

Book Name: Baul Sangit

Language: Bengali

A

LYRICS:

(১)

মানুষ-ভজন কর্ছ, ও ভাই, ভাবের গান ধরে’

গুপ্ত করে’ রাখছ ভাল ব্যক্ত হ’বে যমের ঘরে 

(২)

মেয়ে হিজড়ে, পুরুষ খোজা, তবে ত’ হয় কর্ত্তা-ভজা,

এই ছলে কর্ছ মজা, মনের প্রতি চোখ ঠেরে’ 

(৩)

‘গুরু সত্য’ বলছ মুখে, আছো ত, ভাই, জড়ের সুখে,

সঙ্গ তোমার বহির্মুখে, শুদ্ধ হ’বে ক্যামন করে? 

(৪)

যোষিত-সঙ্গ-অর্থ-লোভে, মজে ত’ জীব চিত্ত-ক্ষোভে,

বাউলে কি সে-সব শোভে, আগুন দেখে’ ফড়িং মরে 

(৫)

চাঁদ-বাউল মিনতি করি’ বলে,-ও-সব পরিহরি’,

শুদ্ধ-ভাবে বল ‘হরি’, জা’বে ভব-সাগর-পারে

UPDATED: November 11, 2015