Nira Dharma Gata

Back to the song: Nira Dharma Gata

Song Name: Nira Dharma Gata

Official Name: Bhajana Lalasa Song 6

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

হরি হে!

নীর-ধর্ম-গত,  জাহ্নবী-সলিলে,

পঙ্ক-ফেন দৃষ্ট হয়

তথাপি কখনো,  ব্রহ্ম-দ্রব-ধর্ম,

সে সলিল না ছাড়য়

(২)

বৈষ্নব-শরীর,  অপ্রাকৃত সদা,

স্বভাব-বপুর ধর্মে

কভু নাহে জড়,  তথাপি যে নিন্দে,

পড়ে সে বিষমাধর্মে

(৩)

সেই অপরাধে,  যমের যাতনা,

পায় জীব অবিরত

হে নন্দ-নন্দন!  সেই অপরাধে,

যেন নাহি হয় হত

(৪)

তোমার বৈষ্ণব,  বৈভব তোমার,

আমারে করুনা দয়া

তবে মোর গতি,  হ’বে তব প্রতি,

পা’ব তব পদ-ছায়া

UPDATED: January 5, 2017