Pranesvara Nivedana Ei Jana Kore

Back to the song: Pranesvara Nivedana Ei Jana Kore

Song Name: Pranesvara Nivedana Ei Jana Kore

Official Name: Dainya Bodhika Song 3

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

A

(১)

প্রাণেশ্বর ! নিবেদন এই জন করে

গোবিন্দ গোকুল-চন্দ্র     পরম আনন্দ কন্দ

গোপী-কুল-প্রিয় দেখ মোরে

(২)

তুয়া প্রিয় পদ-সেবা     এই ধন মোরে দিবা

তুমি প্রভু করুণার নিধি

পরম মঙ্গল যশে    শ্রবণ পরশ রসে

কার কিবা কার্য নহে সিদ্ধি

(৩)

দারুণ সংসার গতি    বিষম বিষয় মতি

তুয়া বিস্মরণ শেল বুকে

জরজর তনু মন     অচেতন অনুক্ষণ

জীয়ন্তে মরণ ভেল দুঃখ

(৪)

মো বড় অধম জনে     কর কৃপা নিরীক্ষণে

দাস করি রাখ বৃন্দাবনে

শ্রী-কৃষ্ণ-চৈতন্য নাম    প্রভু মোর গৌর ধাম

নরোত্তম ল‍ইল শরণে

UPDATED: November 11, 2017