Radha Krsna Koro Dhyana

Back to the song: Radha Krsna Koro Dhyana

Song Name: Radha Krsna Koro Dhyana

Official Name: Song 7

Author: Narottama Dasa Thakura

Book Name: Prema Bhakti Candrika

Language: Bengali

A

LYRICS:

(১)

রাধা-কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নে-ও না বল আন,

প্রেম বিনা আন নাহি চাউ

যুগল কিশোর প্রেম, যেন লক্ষ-বান হেম,

আরতি পিরীতি রসে ধ্যাউ

(২)

জল বিনু যেন মীন, দুঃক পায় আয়ু-হীন

প্রেম বিনু এই মত ভক্ত

চাতক জলদ গতি, এমত একান্ত রীতি,

যেই জানে সেই অনুরক্ত

(৩)

লুব্ধ ভ্রমর যেন, চকোর চন্দ্রিকা তেন,

পতিব্রতা-জনের যেন পতি

অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেম,

এইমত প্রেম-ভক্তি রীতি

(৪)

বিষয় গরল-ময়, তা’তে মান সুখ-চয়,

সেই সুখ দুঃক করি মান

গোবিন্দ বিষয় রস, সঙ্গ কর তার দাস,

প্রেম ভক্তি সত্য করি জান

(৫)

মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট

গুণ বিগুণ করি মানে

গোবিন্দ বিমুখ জন, স্ফূর্তি নহে হেন ধন

লৌকিক করিয়া সব জানে

(৬)

অজ্ঞান বিমুখ যত, নাহি লয় সত মত

অহঙ্কারে না জানে আপনা

অভিমানী ভক্তি হীন, জগ মাঝে সেই দীন,

বৃথা তার অশেষ ভাবনা

(৭)

আর সব পরিহরি, পরম ঈশ্বর হরি,

সেব মন! প্রেম করি আশ

এক ব্রজ রাজ পুরে, গোবিন্দ রসিক বরে

করহ সদাই অভিলাষ

(৮)

নরোত্তম দাস কহে, সদা মোর প্রাণ দহে,

হেন ভক্ত সঙ্গ না পাইয়া

অভাগ্যের নাহি ওর, মিছাই হৈনু ভর,

দুঃক রহু অন্তরে জাগিয়া

UPDATED: July 19, 2016