Sarvasva Tomar Carane

Back to the song: Sarvasva Tomar Carane

Song Name: Sarvasva Tomar Carane

Official Name: Goptritve Varana Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

সর্বস্ব তোমার, চরণে সঁপিয়া,

পড়েছি তোমার ঘরে

তুমি তো’ ঠাকুর, তোমার কুকুর,

বলিয়া জানহ মোরে

(২)

বাঙ্ধিয়া নিকটে, আমারে পালিবে,

রহিব তোমার দ্বারে

প্রতীপ-জনেরে, আসিতে না দিব,

রাখিব গড়ের পারে

(৩)

তব নিজ-জন, প্রসাদ সেবিয়া,

উচ্ছিষ্ট রাখিবে যাহা

আমার ভোজন, পরম-আনন্দে,

প্রতি-দিন হ’বে তাহা

(৪)

বসিয়া শুইয়া, তোমার চরণ,

চিন্তিব সতত আমি

নাচিতে নাচিতে, নিকটে যাইব,

যখন ড়াকিবে তুমি

(৫)

নিজের পোষন, কভু না ভাবিব,

রহিব ভাবের ভরে

ভকতিবিনোদ, তোমারে পালক,

বলিয়া বরণ করে

UPDATED: September 27, 2016