Sri Krsna Caitanya Prabhu Jive Doya Kori

Back to the song: Sri Krsna Caitanya Prabhu Jive Doya Kori

Song Name: Sri Krsna Caitanya Prabhu Jive Doya Kori

Official Name: Saranagati Introduction

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু জীবে দয়া করি’

স্ব-পার্ষদ স্বীয় ধাম সহ অবতরি’

(২)

অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান

শিখায় শরণাগতি ভকতের প্রান

(৩)

দৈন্য, আত্ম-নিবেদন, গোপ্তৃত্বে বরণ

’অবশ্য রক্ষীবে কৃষ্ণ’-বিশ্বাস, পালন

(৪)

ভকি-অনুকূল-মাত্র কার্যের স্বীকর

ভক্তি-প্রতিকূল-ভাব বর্জনাঙ্গিকার

(৫)

ষড-অঙ্গ শরণাগতি হৈবে যাহার

তাহার প্রার্থনা শুনে শ্রী-নন্দ-কুমার

(৬)

রূপ-সনাতন-পদে দন্তে তৃণ করি’

ভকতিবিনোদ পড়ে দুহুঁ পদ ধরি’

(৭)

কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো’ অধম

শিখায়ে শরণাগতি কর হে উত্তম 

UPDATED: August 28, 2016