Tumi Sarveswareswara Vrajendra Kumar

Back to the song: Tumi Sarveswareswara Vrajendra Kumar

Song Name: Tumi Sarveswareswara Vrajendra Kumar

Official Name: Goptritve Varana Song 4

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

A

LYRICS:

(১)

তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্র-কুমার!         

তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার

(২)

তব ইচ্ছা-মত ব্রহ্মা করেন সৃজন

তব ইচ্ছা-মত বিষ্নু করেন পালন

(৩)

তব ইচ্ছা-মতে শিব করেন সংহার

তব ইচ্ছা-মতে মায়া সৃজে কারাগার

(৪)

তব ইচ্ছা-মতে জীবের জনম-মরণ

সমৃদ্ধি-নিপাতে দুঃখ সুখ-সংঘটন

(৫)

মিছে মায়া-বদ্ধ জীব আশা-পাশে ফিরে’

তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে

(৬)

তুমি তো’ রাখক আর পালক আমার

তোমার চরণ বিনা আশা নাহি আর

(৭)

নিজ-বল-চেষ্টা-প্রতি ভরসা ছাড়িয়া

তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া

(৮)

ভকতিবিনোদ অতি দীন অকিঞ্চন

তোমার ইচ্ছায় তা’র জীবন মরণ

UPDATED: January 6, 2017