Yauvane Jakhon Dhana Uparjane
Back to the song: Yauvane Jakhon Dhana Uparjane
Song Name: Yauvane Jakhon Dhana Uparjane
Official Name: Dainya Song 3
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
যৌবনে যখন, ধন-উপার্জনে,
হৈনু বিপুল কামী
ধরম স্মরিয়া, গৃহিনীর কর,
ধরিনু তখন আমি
(২)
সংসার পাতা’য়ে, তাহার সহিত,
কাল-খয় কৈনু কত
বহু সুত-সুতা, জনম লোভিল,
মরমে হৈনু হত
(৩)
সংসারের ভার, বাড়ে দিনে দিনে,
অচল হৈল গতি
বার্ধক্য আসিয়া, ঘেরিল আমারে,
অস্থির হৈল মতি
(৪)
পীড়ায় অস্থির, চিন্তায় জ্বরিত,
অভাবে জ্বলিত চিত
উপায় না দেখি, অন্ধকার-ময়,
এখন হ’য়েছি ভীত
(৫)
সংসার-তটনী- স্রোত নহে শেষ,
মরণ নিকটে ঘোর
সব সমাপিয়া, ভজিব তোমায়,
এ আশা বিফল মোর
(৬)
এবে শুন প্রভু! আমি গতি-হীন,
ভকতিবিনোদ কয়
তব কৃপা বিনা, সকলি নিরাশা,
দেহ’ মোরে পদাশ্রয়
UPDATED: January 4, 2017